eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 17, 2017

ওয়ারেন্টি বাতিল না করেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন রুট করবেন যেভাবে

feature-image


টাইটেল পড়ে অবাক হচ্ছেন? ভাবছেন, ওয়ারেন্টি বাতিল করা ছাড়া স্মার্টফোন রুট করবেন কীভাবে? হ্যাঁ, প্রক্রিয়া একটা আছে। মূল কথা হচ্ছে আপনি রুট করে যদি কোন সমস্যা হবার আগেই আবার আনরুট করতে পারেন অথবা সমস্যা হবার পরই আনরুট করেন তবে আপনার ওয়ারেন্টি থেকে যাবে, বাতিল হবে না। কিন্তু অনেক ক্ষেত্রেই আনরুট প্রসেস সফলভাবে কেউ সম্পন্ন করতে পারেন না, বিধায় ওয়ারেন্টি বাতিল হয়ে যায়। তাই আজকে এই সিম্পল প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করা।

নোট: এই প্রক্রিয়াটি শুধু মাত্র কাজ করবে অ্যান্ড্রয়েড ভার্সন ৪.০ (আইসক্রিম স্যান্ডুইচ) থেকে পরবর্তি ভার্সনগুলোতে কিন্তু ললিপপের ক্ষেত্রে আবার এই প্রক্রিয়াটি কাজ করবে না। পাশাপাশি, এই প্রক্রিয়াটি সেসব ডিভাইসেও কাজ করবে যেগুলোতে বিল্ট ইন সিকিউরিটি সফটওয়্যার রয়েছে, যেমন স্যামসাং এবং নক্স।

টিউটোরিয়ালটির জন্য আমাদের যা দরকার হবে:
iRoot (আগে এর নাম ছিলো VRoot) - পিসি সফটওয়্যার যা আপনার হয়ে পুরো কাজটিই করবে।
আপনার স্মার্টফোনের ড্রাইভার আপনার কম্পিউটারের ইনস্টল করা থাকতে হবে।

যেভাবে রুট করবেন:
যদি আপনার কাছে একটি স্যামসাং ডিভাইস থাকে যাতে Knox এনাবল করা রয়েছে তাহলে প্রথমে আপনি Settings>Security থেকে Lock Reactivation ডিজঅ্যাবল করে নিন।
iRoot সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করুন। সফটওয়্যারটির ইন্টারফেসে কিছু চীনা ক্যারেক্টার দেখতে পাবেন। ঘাবড়াবেন না, ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো ইংরেজিতে পাবেন।
আপনার স্মার্টফোনে Usb Debugging অপশনটি এনাবল করুন। এর জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংসে থেকে Developer Options-এ। যদি আপনার সেটিংসে এই অপশনটি খুঁজে না পান, তবে About Phone অপশনে গিয়ে Build Number এর উপর ৭ বার ট্যাপ করুন, ফিচারটি আনলক হয়ে যাবে।
আপনার ডিভাইসটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
iRoot সফটওয়্যারটি আপনার ডিভাইসটিকে ডেটাবেজ থেকে খুঁজে নিবে, আর খুঁজে পেলেই রুট বাটনটি আপনি দেখতে পাবেন।
Root বাটনটি দেখতে পেলে ক্লিক করুন, কিছুক্ষণ পর প্রসেসটি শুরু হবে এবং কাজ শেষে আপনার ডিভাইসটি রিস্টার্ট নিবে।
ব্যাস!! এখন রুট হয়েছে কিনা ডিভাইসটি তা আপনি Root Checker দিয়ে দেখে নিতে পারেন।

SuperSU এনাবল করুন:
ডিফল্টভাবে iRoot দিয়ে ডিভাইস রুট করলে অন্য একটি প্রোগ্রাম সুপার ইউজারের অ্যাকটিভিটি বা পারমিশন নিয়ন্ত্রণ করে থাকে। তবে আপনি চাইলেই এটি পরিবর্তন করে জনপ্রিয় SuperSU ব্যবহার করতে পারেন। যেভাবে SuperSU ব্যবহার করবেন।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে SuperSu ইনস্টল করুন।
SuperSU ওপেন করুন, সুপারইউজার এর পারমিশন পপ আপ হবে, OK অথবা 允许 চাপুন।
SuperSU তার নিজস্ব বাইনারি ইন্সটল করার জন্য অনুমতি চাইবে। OK চাপুন।
এরপর Titanium Backup ইনস্টল করুন প্লে স্টোর থেকে।
এবার টাইটানিয়াম অ্যাপটি দিয়ে ডিফল্ট সুপার ইউজার অ্যাপটি ফ্রিজ করুন যা রুট প্রক্রিয়ার সময় ইনস্টল করা হয়েছিল।
এবার পুনরায় SuperSU খুলুন এবং SU বাইনারি পুনরায় ইনস্টল করুন।
হয়ে গেল! এখন আপনি যদি সব কিছুই সফল ভাবে করে থাকেন তবে আপনার ডিভাইসটি কোন প্রকার কার্নেল মোডিফিকেশন ছাড়াই রুটেড হয়ে গিয়েছে যা কোন প্রকার ওয়ারেন্টি বাতিল করবে না। আর যদি ফুল আনরুট করতে চান তবে SuperSU এর অপশনে গিয়ে Full Unroot করে দিলেই হবে।

No comments:

Post a Comment