আধুনিক যুগ, বাংলা
জন্ম: ১৯১১ সালের ২০ জুন, বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে মামার বাড়িতে।
→ কবি, সংগঠক ও নারীনেত্রী।
→ ১৯২৩ সালে মাত্র বারো বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে প্রথম বিয়ে হয়।আধুনিকমনস্ক নেহাল হোসেন স্ত্রী সুফিয়া কামালকে সাহিত্যপাঠে উৎসাহিত করেন। এ সাহিত্য পাঠের পাশাপাশি সাহিত্য রচনার শুরু।
→ বেগম রোকেয়ার লেখা তাঁর ওপর বিশেষ প্রভাব ফেলে।
→১৯২৩ সালে তাঁর প্রথম গল্প ‘সৈনিক বধূ’ বরিশালের ‘তরুণ’ পত্রিকায় প্রকাশিত হয়।
→ ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ সে-সময়ের প্রভাবশালী পত্রিকা ‘সওগাতে’ প্রকাশিত হয়।
→ ১৯৩২ সালে স্বামীর আকস্মিক মৃত্যু ঘটে। সংসার সামলাতে কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা শুরু এবং ১৯৪২ সাল পর্যন্ত এ পেশায় নিয়োজিত ছিলেন।
→ ১৯৩৭ সালে গল্পের সংকলন ‘কেয়ার কাঁটা’ প্রকাশিত হয়।
→ ১৯৩৮ সালে প্রথম কাব্য ‘ সাঁঝের মায়া’র মুখবন্ধ লিখেন কবি কাজী নজরুল ইসলাম।
→ ১৯৩৯ সালে চট্টগ্রামের কামাল উদ্দীনের সঙ্গে বিয়ে হয়।
→১৯৪৭ সালে তাঁর সম্পাদনায় ‘বেগম’ পত্রিকা বের হয়। এ বছর দেশবিভাগের পর সপরিবারে ঢাকায় আগমন।
→ ভাষা-আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং এতে অংশ নেয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন।
→ ১৯৫৬ সালে শিশুদের সংগঠন ‘কচিকাঁচার মেলা’ প্রতিষ্ঠা করেন।
→ ১৯৬১ সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসংগীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে যুক্ত।এ বছর সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানটে’র সভাপতি নির্বাচিত হন।
→ ১৯৬৯ সালে নারীদের জন্য ‘মহিলা সংগ্রাম পরিষদ’ গঠন করেন; তিনি এ সংগঠনের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে এর নাম ‘বাংলাদেশ মহিলা পরিষদ’। এ বছরের গণঅভ্যুত্থানেও অংশগ্রহণ করেন।
→১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন।মুক্তিযুদ্ধের সময় ধানমণ্ডির বাসভবন থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা দিতেন।স্বাধীন বাংলাদেশে নারীজাগরণ আর সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উজ্জ্বল ভূমিকা পালন করেন।
→ সুফিয়া কামালের কাব্যগ্রন্থ :
অভিযাত্রিক দিওয়ান সাঁঝের মায়ায় স্মৃতিকাতর হয়ে মায়া কাজল পরে উদাত্ত পৃথিবীতে মৃত্তিকার ঘ্রাণ নিয়ে মোর জাদুদের সমাধি পরে গিয়ে শান্তি ও প্রার্থনা করে মন ও জীবনকে মানাল।
উপরের বাক্যের অভিযাত্রিক,দিওয়ান,সাঁঝের মায়া,মায়া কাজল,উদাত্ত পৃথিবী, মৃত্তিকার ঘ্রাণ,মোর জাদুদের সমাধি পরে,শান্তি ও প্রার্থনা, মন ও জীবন হল সুফিয়া কামালের কাব্যগ্রন্থ।
→ শিশুতোষ গ্রন্থ: ইতল বিতল (১৯৬৫), নওল কিশোরের দরবারে (১৯৮২)।
→ ভ্রমণকাহিনি: সোভিয়েতে দিনগুলি ( ১৯৬৮)।
→ আত্মজীবনী : একালে আমাদের কাল (১৯৮৮)।
→ স্মৃতিকথা: একাত্তরের ডায়রী (১৯৮৯)।
→ স্বাধীনতা দিবস পদক, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ ৫০টিরও বেশি পুরস্কার লাভ করেন।
মৃত্যু : ১৯৯৯ সালের ২০ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন।


No comments:
Post a Comment