eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, October 22, 2017

লিফট বা এলিভেটর আবিষ্কার হলো যেভাবে

 


 

পৃথিবীর সকল দেশেই নির্মিত হচ্ছে আকাশচুম্বী বাড়ি। আর এসব বাড়ির উপরতলায় ওঠার জন্য ব্যবহার করা হয় লিফট বা এলিভেটর। কিন্তু আপনি জানেন কি, আজকের এই আধুনিক লিফট কিভাবে আবিষ্কৃত হলো?

 


১৭৪৩ সালে পৃথিবীর প্রথম লিফট বা এলিভেটর তৈরি করা হয়। এটা তৈরি হয় ফ্রান্সের রাজা কিং লুইস পঞ্চদশের জন্য। সেই লিফটের ধারণ ক্ষমতা অবশ্য খুবই কম ছিল। মাত্র একজন ব্যক্তিকে বহন করতে সক্ষম ছিল এই যন্ত্র। তা বহন কেবল প্রথম তলা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত যেতে পারত। সেসময় লোকে এটাকে বলত, উড়ন্ত চেয়ার (Flying Chair)। এই যন্ত্রটির নির্মাণ কৌশল অবশ্য খুব বেশি জটিল ছিল না। একটি চিমনির ভেতরে দড়ির সঙ্গে কিছু ওজন বাঁধা থাকতো। দড়ির অন্যপ্রান্ত বাধা ছিল চেয়ারটি। প্রহরীদের চিমনির ভেতরে ডিউটি দেয়া হত। তারা রাজার নির্দেশ অনুযায়ী দড়িতে ভার কমিয়ে বাড়িয়ে চেয়ারকে উঠাতো এবং নামাতো।

 

১৮৫০ সালে বাষ্প ও হাইড্রোলিক এলিভেটর নির্মাণ করা হয়। ১৮৫২ সালে এলিশা গ্রেভস ওটিস প্রথম নিরাপদ এলিভেটর তৈরি করতে সক্ষম হন। ১৮৫৭ সালে নিউইয়র্কে প্রথম যাত্রীসাধারণের জন্য লিফট বা এলিভেটর স্থাপন করেন ওটিস। ১৮৬১ সালে ওটিসের মৃত্যুর পর তার ছেলে চার্লস এবং নর্টন ওটিস ব্রাদার্স এন্ড কোং তৈরি করেন। ১৮৭৩ সালে আমেরিকায় দুই হাজারেরও বেশি ওটিস এলিভেটর স্থাপন করা হয়। বছর পাঁচেক বাদে ওটিস হাইড্রোলিক এলিভেটর চালু করে এবং ১৮৮৯ সালে ওটিস বৈদ্যুতিক এলিভেটর মেশিন স্থাপনে সক্ষম হয়। ওটিসের অগ্রযাত্রা থেমে থাকেনি। পৃথিবীর দুইশ’র বেশি দেশে ওটিসের এলিভেটর ব্যবহৃত হয়। 

 

No comments:

Post a Comment